বুধবার, আগস্ট ২৬, ২০২৬

গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোলায়মান তুহিন,  গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদী উপজেলায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী শেখ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ফখরুল আবেদিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় পহেলা বৈশাখ উদযাপনকে আনন্দঘন, বর্ণিল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সার্বিক বিষয়সমূহে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো পড়ুন

একসঙ্গে ৩ তরুণীর সঙ্গে প্রেমের অভিযোগ, প্রকাশ্যে মারধরের শিকার বিএম কলেজ ছাত্র

নিজস্ব প্রতিবেদক : একসঙ্গে তিন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল ব্রজমোহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *