বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ 

বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হযেছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণার (বিনা) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা উইংয়ের পরিচালক ড. শামছুন্নাহার বেগম। বিসিসিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গবেষণা কার্ক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন-নবী মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন , ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলকার নাইন, বাবুগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিসার রোমানা শারমিন রিপা, কৃষি তথ্য
সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বিনার ফার্ম ম্যানেজার মৃনাল কুমার শীল ,বাবুগঞ্জের কৃষক আমিনুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে বরিশাল সদর, বাবুগঞ্জ ও উজিরপুরের ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠনে প্রধান অতিথি বলেন, মাল্টিফসল নিয়ে বিনার কাজ। আমরা ইতোমধ্যে ২২ টি শস্যের ১৩৮ টি জাত উন্মুক্ত করেছি। এগুলোর অধিকাংশই স্বল্পজীবনকালের , যা দক্ষিণাঞ্চলের জন্য বেশ উপযোগি। তাই বরিশাল অঞ্চলে এসব জাত ব্যবহার করলে এ এলাকায় শস্যনিবিড়তা বাড়বে। ফলে কৃষকরা লাববান হবেন।

আরো পড়ুন

বরিশালে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী, ১ মাসে ৪ খুন ও ১২ ধর্ষণসহ ৪৭১ অপরাধ

ফাহিম ফিরোজ : বরিশাল মহানগরী ও জেলায় এক মাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *