বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

বরিশালে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ (১৪) বুধবার থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ আব্দুল্লাহ বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গণপাড়া এলাকার বাসিন্দা কাজী মোস্তাফিজুর রহমানের ছেলে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বুধবার মাগরিবের নামাজের পর থেকে আব্দুল্লাহকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছে না।

একই শ্রেণির সহপাঠী অহি জানায়, বুধবার বিকেল আড়াইটা পর্যন্ত আব্দুল্লাহ মাদ্রাসায় ছিল। এরপর থেকে তাকে আর দেখা যায়নি।
অপর সহপাঠী ইউসুফ জানায়, যোহরের নামাজের সময় আব্দুল্লাহর সঙ্গে তার সর্বশেষ দেখা হয়েছিল। এরপর আর তার সঙ্গে দেখা হয়নি।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “আমার ছেলে কোথায় আছে কিছুই জানি না। আমরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি, কিন্তু এখনো কোনো তথ্য পাইনি। দ্রুত তাকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

ঘটনাস্থল পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানার কর্মকর্তা মাইনুল ইসলাম। তিনি বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সম্ভাব্য সব স্থানে খোঁজ চলছে।”

লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসার সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বুধবার সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি আমরা পরিবার ও প্রশাসনকে জানিয়েছি। তার সন্ধানে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

বানারীপাড়ায় উপজেলা প্রশাসন ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে ১০ হাজার টাকা জরিমানা 

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *