বুধবার, আগস্ট ২৬, ২০২৬

বানারীপাড়ায় উপজেলা প্রশাসন ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে ১০ হাজার টাকা জরিমানা 

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব ও র‍্যাব-৮ এর মেজর মো: রওনক জাহান সরকার শুভ’র যৌথ অভিযানে ভ্র‍্যাম্যমান আদালতে বন্দর বাজারের খান ব্রাদার্সের স্বত্তাধীকারী মনির হোসেনকে বেশী দামে তেল বিক্রি, কোন লাইসেন্স না থাকাসহ ও পরিমাপে কম দেয়ার অভিযোগে ৫ হাজার টাকা।এছাড়াও বেশী দামে তেল বিক্রির অভিযোগে উত্তরপাড় বাজারের ঢালী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর স্বত্তাধিকারী জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ওই দুই দোকান ছাড়াও বন্দর বাজারের ফারুক ব্রাদার্সের মালিকের কাছ থেকে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে মুচলেকা নেয়া হয়। এ সময় বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব ও র‍্যাব-৮ এর মেজর রওনক জাহান সরকার শুভ জানান বেশি দামে পেট্রোল,ডিজেল,কেরোসিন ও গ্যাস বিক্রির গোপন অভিযোগের ভিত্তিতে তারা এমন অভিযান পরিচালনা করেন।তারা আরো জানান ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে তারা বলেন দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই।তাই কাউকে বেশি দামে তেল না কেনার জন্য সচেতন করেন।

আরো পড়ুন

একসঙ্গে ৩ তরুণীর সঙ্গে প্রেমের অভিযোগ, প্রকাশ্যে মারধরের শিকার বিএম কলেজ ছাত্র

নিজস্ব প্রতিবেদক : একসঙ্গে তিন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল ব্রজমোহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *