বানারীপাড়া প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১২.৩০ টায় মতবিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব মো:খাইরুল আলম সুমন। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার বিতরনে নানা অনিয়মের অভিযোগ।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তাৎক্ষণিক কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে উদ্দেশ্য করে বলেন “যে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য নিম্নমানের খাবার গ্রহণ করবেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় নয়; বরং তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”তিনি আরো বলেন যে ঠিকাদার বাচ্চাদের খাবার নিয়ে অনিয়ম করবে তার লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া পৌরসভার মধ্যে যে সব রাস্তা এখনো সংস্কার করা হয়নি সেসব রাস্তাও দ্রুত সংস্কারের ব্যাপারে আলোচনা হয়।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিং, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি , প্রাথমিক শিক্ষা অফিসার খগোপতি রায় এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা,সহসভাপতি আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান , পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার এবং সাধারণ সম্পাদক মিজান ফকির। প্রেসক্লাবের সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মাইদুল ইসলাম শফিক এবং সাংবাদিক মাসুদ হাওলাদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ । উক্ত সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসক বানারীপাড়ার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।