ভূঁইয়া কামাল, মুলাদীঃ
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” উচ্চমূল্য ফসল “তরমুজ” ও তেল জাতীয় “সূর্যমুখী” ফসলের উৎপাদন বৃদ্ধিতে বরিশালের মুলাদী উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম।
মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সির বীজ প্রত্যয়ন অফিসার সোনিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হারুন উর রশিদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কর্মকর্তাসহ কৃষক-কৃষাণী।
মুলাদী উপজেলায় এ বছর ১৭৫ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। তরমুজের আবাদ কৌশল এবং চর এলাকায় সম্প্রসারণযোগ্য অন্যান্য ফসল সম্পর্কে আলোচনা করা হয়। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রদর্শনী ভুক্ত কৃষক মোঃ মামুন। তিনি বলেন এ বছর প্রথমবারের মতো তরমুজ চাষ করেছেন এবং ভালো লাভ পেয়েছেন।
আগামীতে আরও করবেন বলে আশাবাদী। তেল জাতীয় ফসল সূর্যমুখী এ বছর আবাদ হয়েছে ৪০ হেক্টর জমিতে। মাঠ দিবসে সূর্যমুখী আবাদ কৌশল, সুফল ও অন্যান্য তেল ফসল সম্পর্কে আলোচনা করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে মুলাদী উপজেলায় ১৭৫ হেক্টর জমিতে “তরমুজ” আবাদ হয়েছে।
কৃষকদের চেষ্টা ও কৃষি বিভাগের সহযোগিতায় গতবারের তুলনায় ১৬০ হেক্টর জমিতে বেশি তরমুজ আবাদ হয়েছে। কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে। তরমুজ একটি উচ্চ মূল্য ফসল। তাই কৃষক বেশি লাভবান হতে পারবেন। অপর দিকে তেল জাতীয় ফসল সূর্যমুখীর ফলন অনেক ভালো হয়েছে।
কিছু কিছু জায়গায় গত বছরের তুলনায় দ্বিগুণ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক পতিত জমিতে কৃষি চাষের আওতায় আনার লক্ষ্যে কৃষকদের বাড়তি প্রণোদনা দেওয়া হয়েছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর উদ্দেশ্যে বর্তমান সরকার তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
সূর্যমুখীর আবাদ দিন দিন বাড়ছে। তেল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।