শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আগৈলঝাড়ায় ৫১ তম ২৪ প্রহর ব্যাপী মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত

মো. ফারুক হোসেন, আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা বাজারে প্রতিবছরের ন্যায় এবছরও ৬দিনব্যাপি ৫১তম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

চব্বিশ প্রহর ব্যাপি গত শনিবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠান্তে মহানাম যজ্ঞানুষ্ঠান শুভ গন্ধাধিবাসের মাধ্যমে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার অবিরাম শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন শেষে বৃহস্পতিবার প্রভাতে নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তন, শান্তি আর্শিবাদ ও প্রসাদ বিতরণ এবং মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রবুর ভোগ আরাধনা, আরতী কীর্ত্তন, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে। গৈলা বাজার কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির সভাপতি ব্যবসায়ী সুশান্ত কর্মকার ও সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত জানান, সংঘাত ও অশান্তিময় বিশ্বে হিংসা, লোভ লালসা আর অহম বিসর্জনের মাধ্যমে বিশ্ব জননীর সন্তানদের অগ্রগতি, শান্তি ও মঙ্গল কামনায় শুভাধিবাসের মধ্য দিয়ে শুভসূচনা হয়ে ৬ দিনের মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে।

এবারে ৬ দিনব্যাপি ৫১তম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠানে গোপালগঞ্জের শ্রী ব্রজবিহারী সম্প্রদায়, একই জেলার শ্রী শান্তি হরি সম্প্রদায়, ঢাকা জেলার শ্রীনন্দন সম্প্রদায়, চট্রগ্রাম জেলার শ্রী সুরধূনী সম্প্রদায়, খুলনা জেলার শ্রী দুর্গেশ্বরী ও বরিশাল জেলার শ্রী অমৃতলাল সম্প্রদায় ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, যুগ্ম-আহবায়ক শাহ মো. বক্তিয়ার, এনায়েত খান মনু,হাবিবুর রহমান, মনসা মন্দির কমিটির সভাপতি ড. বিনয় ভুষন রায়সহ প্রমুখ।

আরো পড়ুন

লালমোহনে  মসজিদ কমিটির আয়োজনে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি : লালমোহনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শবিষয়ক সিরাত প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *