রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ববি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর , সদস্য সচিব ইমাম

ববি প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান ও সদস্য সচিব হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী মো. ইমাম হোসেন তাজ।
শুক্রবার (১০ ই এপ্রিল) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছে রাশেদুল ইসলাম শান্ত এবং যুগ্ম-সদস্য সচিব হয়েছেন কাওসার হোসেন রিমন।
আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন, কার্যকরী সদস্য রবিন সাজ্জল, কে. এম. মুবীন উদ্দীন, শুভ হালদার, মোঃ মেহেদী, সিনহাজুল ইসলাম শিপন, ফেরদৌস হাসান মারুফ।

আরো পড়ুন

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *