শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি অনু ও সম্পাদক লিটন

ভোলা প্রতিনিধি : ‎ভোলা প্রেসক্লাবের সভাপতি পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু ২০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সমকাল ও সময় টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি নাছির উদ্দীন লিটন (নাছির লিটন) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

‎আজ (১১ এপ্রিল) ভোলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬-এ ভোটারদের সরাসরি ভোটে তারা এ সাফল্য অর্জন করেন। ‎সহসভাপতি নির্বাচিত হন মো. সুলাইমান তিনি ১৯ ভোট পেয়েছেন।

‎সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাছির লিটন, তিনি ২১ ভোটে নির্বাচিত হয়েছেন। ‎২৫ ভোট পেয়ে কামরুল ইসলাম যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ‎নুরে আলম ফয়জুল্লাহ ২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

‎এছাড়া দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ছোটন সাহা (দেশটিভি/বাংলানিউজ) ও নির্বাহী সম্পাদক হয়েছেন মোতাছিন বিল্লাহ (ভোলাদর্পণ)।

‎দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ভোলা প্রেসক্লাব আরও গতিশীল, শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা সবার। তাদের অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে ভোলার গণমাধ্যম অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।

আরো পড়ুন

নগরীতে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বকেয়া অবসর ভাতা ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের দাবিতে বরিশালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *