মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।১২ এপ্রিল (রবিবার) সকাল ১১.৩০ ঘটিকায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উক্ত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভাটি অনুষ্ঠিত হয়।বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কৃষি সম্প্রসারন অদিদপ্তরের অতিরিক্ত পরিচালক জনাব ড.মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল খামারবাড়ি কৃষি সম্প্রসারন অদিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম,বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনীব,বানারীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন,পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ।উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তনয় সিং এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হাফিজ আল আসাদ,উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় সাহা, বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সবুর খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ সালাম,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সদস্য মাসুদ হাওলাদার, পৌর প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক নুরুজ্জামান পলাশ প্রমূখ। এ সময় বক্তরা উচ্চ ফসনশীল ফসল উৎপাদন,রাসায়নিক কেমিক্যাল মুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিতকরন,কৃষকদের স্মার্ট কার্ড বিতরনের নিশ্চয়তা প্রদান ও এর কার্যকারিতা নিরূপণ,উদ্যান ফসল উৎপাদন, উন্নতমানের ধান,গম,ডাল,আলুসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য উৎপাদন,উন্নত সেচ প্রকল্প নিশ্চিতকরন,নারী কৃষকদের কৃষিতে উদ্ভুদ্ধকরন,কৃষকদের উৎপাদিত ফসলের মানসম্মত বাজার ব্যবস্থা নিশ্চিতকরণ, কৃষকদের পুষ্টিকর খাদ্য গ্রহন নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত নজরুল ইসলাম সিকদার বলেন কৃষি শুধু কৃষকদের নয় বরং দেশের সকলের। তাই সকলে মিলেমিশে কৃষি কাজকে এগিয়ে নিতে হতে যাতে দেশের খাদ্য ঘাটতি পূরন করা যায়।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত কর্মকর্তারা কৃষকদের সমস্যা সম্পর্কে তাদের কথা শোনেন এবং তা সমাধানের পরামর্শ দেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।