মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তা গুরুতর আহত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ
 কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী (৫২) গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে হাজীপুর পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তিনি কলাপাড়া হাসপাতাল থেকে একটি ওষুধ কোম্পানির মোটরসাইকেলে করে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যাওয়ার পথে হঠাৎ একটি গরু দৌড়ে এসে মোটরসাইকেলের সামনে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয় এবং ডা. শংকর প্রসাদ অধিকারী সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ওষুধ কোম্পানির কর্মী বাদল চন্দ্র হাওলাদার (৪০) ডান হাতে আঘাতপ্রাপ্ত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ডা. শংকর প্রসাদ অধিকারীর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে প্রেরণ করেন।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *