ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধিঃ
বরিশাল জেলার মুলাদী উপজেলায় এখন চলছে বর্ষ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন কাপড় কেনাকাটা থেকে শুরু করে ১লা বৈশাখের আয়োজন চলছে গ্রামে-গ্রাঞ্জে। এখন গ্রাম-গঞ্জ ঘিরে উৎসবমুখর গোটা উপজেলায়। গ্রামে-গ্রামে চলছে বর্ষবরণের নানা আয়োজন।
উৎসবকে ঘিরে আনন্দময় এখন পুরো উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। স্কুল কলেজে চলছে বর্ষবরণের নানা প্রস্তুতি। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে উৎসবের রঙে রাঙিয়েছে উপজেলা প্রশাসন চত্ত্বর। উপজেলা পরিষদ চত্ত্বর সাজিয়েছে রংতুলির নানা আলপোনায়। উৎসবকে ঘিরে রয়েছে নানা আয়োজন, স্কুল কলেজের ছেলে-মেয়েদের নিয়ে সকালে বৈশাখী র্যালী, পান্তা ইলিশ, দিন ব্যাপী উপজেলা চত্ত্বর প্রাঙ্গণে
গ্রামীণ মেলা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ষবরণ ও বর্ষবিদায়ের এই উৎসবকে ঘিরে গোটা উপজেলায় এখন সাজ সাজ রব। মুলাদী সরকারী কলেজের শিক্ষার্থী মো: মিরাজ হোসেন, সানজিদা, ফারজানা আক্তার তুলি, অহনা শেখ, মোসা: জান্নাত, মেহেরিন আক্তার, রাফি ও রোমায়শা প্রচণ্ড গরমের মধ্য রোদকে উপেক্ষা করে রাস্তায়, দেয়ালে বিভিন্ন আলপনার কাজ করে যাচ্ছে বর্ষকে সুন্দরভাবে বরণ করার জন্য।
উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ার বলেন, উৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।