সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পিরোজপুর প্রতিনিধিঃ 
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।  (১৩ এপ্রিল) সোমবার সকাল ০৯.০০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম সকল অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে ৫ম বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ দিবসটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আজকের দিনটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। আজ আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় পঞ্চম বছরে পদার্পণ করেছে। দিনটি উপলক্ষে আমি সকলের মাঝে যে উচ্ছ্বাস দেখেছি তাতে আমি অত্যন্ত অভিভূত।
বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি তুলে ধরে মাননীয় উপাচার্য বলেন, ৫০ বছরের একাডেমিক ও ক্যাম্পাস মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে।
মাননীয় উপাচার্য বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান ও অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোস্ট নাজমা আক্তার।
বক্তারা বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই জেলার জন্য একটি আশীর্বাদ। কারণ, পিরোজপুর জেলা হিসেবে এখনও অনেকটাই অনুন্নত। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পিরোজপুর জেলা আরও উন্নত হয়ে উঠবে।

আরো পড়ুন

ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ভোলা সরকারি কলেজ সাংবাদিক সমিতির শুভেচ্ছা

ভোলা প্রতিনিধিঃ ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক মো. নাসির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *