বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

নগরীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাক প্রতিবন্ধির জমির সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের রাজু মিয়ার পুল এলাকায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জমির সাইনবোর্ড ভাঙচুর, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ২টার দিকে নবগ্রাম রোডের রাজু মিয়ার পুল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বাকপ্রতিবন্ধি মো. আনিছুর রহমান বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। জিডি সূত্রে জানা যায়, মো. আনিছুর রহমানের নামে বরিশাল আলেকান্দা মৌজার জেএল নম্বর-৫০, খতিয়ান নম্বর-৭৭৯ এবং দাগ নম্বর-৫৪৬০-এর এক শতাংশ জমির দলিল রয়েছে।

জমিটি নিয়ে বরিশাল সদর সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা নম্বর ৫১৭/২০২৫ চলমান রয়েছে। অভিযোগকারীর দাবি, গত ৩ মার্চ মামলার ৭ নম্বর আদেশে সংশ্লিষ্ট জমিতে উভয় পক্ষকে নিষেধাজ্ঞা বজায় রাখার নির্দেশ দেন আদালত।

এরআগে গত ৭ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে ওই স্থান দিয়ে যাওয়ার সময় আনিছুর রহমান দেখতে পান, অভিযুক্তদের মাহিনুর আক্তার লাইজু ও রিয়াজুল ইসলাম ও নুরুল আলম উম্মাত জমিতে ‘আদালতে মামলা চলমান’ লেখা সাইনবোর্ডটি ভেঙে ফেলছেন এবং জমি বিক্রির বিষয়ে নতুন সাইনবোর্ড স্থাপন করছেন। এ সময় তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁর ওপর চড়াও হন।

খবর পেয়ে আনিছুর রহমানের ছেলে শফিকুল ইসলাম রিমন ও স্ত্রী পারভীন বেগম ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁদের সঙ্গেও অভিযুক্তরা আক্রমণাত্মক আচরণ করেন। এ সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাঁর ছেলেকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত ১০ অক্টোবর বেলা আনুমানিক ২টার দিকে অভিযুক্তদের মধ্যে তিনজন পুনরায় ঘটনাস্থলে এসে আদালতে বিচারাধীন জমিতে স্থাপিত মামলা-সংক্রান্ত নোটিশের সাইনবোর্ডসহ অন্যান্য সাইনবোর্ড খুলে ফেলেন।

এ সময় তাঁরা আদালতের আদেশ মানেন না বলে মন্তব্য করেন এবং আনিছুর রহমান ও তাঁর পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেন। এ ঘটনায় আনিছুর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে এসে ঝগড়ার একপর্যায়ে শাশুড়িকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *