ভূঁইয়া কামাল, মুলাদীঃ
বরিশাল জেলার মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১লা বৈশাখ মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপন হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা শেষে পরিষদ চত্ত্বরে আলোচনা, পান্তা ইলিশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণি ও বৈশাখী মেলার মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উৎযাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও বৈশাখী শোভাযাত্রার মধ্যে দিয়ে ১লা বৈশাখের অনুষ্ঠান উৎযাপন করা হয়। জাতীয় সংসদ সদস্য এ্যাড জয়নুল আবেদীনের নেতৃত্বে শোভাযাত্রা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রক্ষিণ করে
উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ করে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল-৩ জাতীয় সংসদ সদস্য (বাবুগঞ্জ-মুলাদী) এ্যাড জয়নুল আবেদীন।
আরো অতিথিবৃন্দ ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছত্তার খান, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরিয়তুল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ শাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইয়েদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম, মুলাদী থানা অফিসার ইনচার্জ আরাফাত জাহান চৌধুরী, মুলাদী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. মাসুদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আ: রব খান, পৌর বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান সাবু, পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও সাংবাদিকবৃন্দগণ।
আলোচনা সভায় প্রধান অতিথি এ্যাড জয়নুল আবেদীন বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এ দিনটি আমাদের জীবনে প্রতি বছর
ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। বাংলা নববর্ষের প্রথম দিনে সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরো বলেন, বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলেধরে এবং আমাদেরকে ঐক্যবোধে উজ্জীবিত করে।
বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনা। প্রকৃতির নবজাগরণ আর মানুষের অন্তরের আশাবাদ মিলেমিশে সৃষ্টি করে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের সভাপতি গোলাম সরওয়ার বলেন, ‘পহেলা বৈশাখের সাথে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক
কার্যক্রমের সম্পর্ক নিবিড়। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।