মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

বরগুনায় রাজনৈতিক প্রতিহিংসায় আহতদের খোঁজ নিলেন জেলা জামায়াত আমির

বরগুনা প্রতিনিধি : রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের পাশাপাশি হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে যান বরগুনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহিব্বুল্লাহ হারুন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ও স্থানীয় নেতারা বরগুনা সদর হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে।

সফরকালে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের নেতারা জানান,

রাজনৈতিক সহিংসতায় আহতদের পাশে দাঁড়ানো এবং সাধারণ রোগীদের খোঁজ নেওয়ার অংশ হিসেবেই এ সফর করা হয়েছে। তারা সব ধরনের সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আরো পড়ুন

১৭ বছরে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে- আইনমন্ত্রী

নিজেস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছরে বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *