বুধবার, জুলাই ২৯, ২০২৬

মেহেন্দিগঞ্জে খেয়া ভাড়া প্রায় অর্ধেক করে দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন খেয়া ভাড়া অর্ধেক করে দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র নির্দেশনায় উপজেলার বিভিন্ন খেয়াঘাটের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাতারহাট টু আলাউদ্দিনের খাল, পাতারহাট টু চরমিটুয়া খেয়াঘাট, চরমিটুয়া টু আলাউদ্দিনের খাল এবং মিঝিকান্দা টু গাজিরচর খেয়াঘাটকে একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে।
পুনঃনির্ধারিত ভাড়া তালিকা:
চরমিটুয়া থেকে পাতারহাট স্টিমারঘাট,পূর্বের ভাড়া ২০ টাকা, বর্তমানে ১০ টাকা। স্টিমারঘাট থেকে আলাউদ্দিনের খাল, পূর্বের ভাড়া ৫০ টাকা, বর্তমানে ৩০ টাকা। চরমিটুয়া থেকে আলাউদ্দিনের খাল,পূর্বের ভাড়া ৩০ টাকা, বর্তমানে ২০ টাকা।
গাজিরচর থেকে মিঝিকান্দা,পূর্বের ভাড়া ২০ টাকা, বর্তমানে ১৫ টাকা। এছাড়াও চরগোপালপুর ইউনিয়নের অন্তর্গত সকল খেয়াঘাটের ভাড়া ২০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই ভাড়া নির্ধারণের ফলে যাত্রীদের যাতায়াতে খরচ কমবে এবং প্রান্তিক মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে জানান স্থানীয়রা। ভাড়ার নতুন হার কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *