বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

বরিশালে স্বাভাবিক মৃত্যুকে হত্যা রূপ দেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা হত্যা মামলার প্রতিবাদ এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন মোঃ শহিদ হাওলাদার। তিনি তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

মানববন্ধনে লিখিত বক্তব্যে শহিদ হাওলাদার জানান, গত ৩১ মার্চ তার চাচাতো ভাই রিয়াজ হাওলাদার ওরফে শুক্কুর হাওলাদার (৬৫) নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দাবি, এটি একটি স্বাভাবিক মৃত্যু হলেও একটি কুচক্রী মহল ঘটনাটিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ঘটনার দিন জমি বিক্রির টাকার বিষয় নিয়ে তার সঙ্গে শুক্কুর হাওলাদারের কথা কাটাকাটি হয়। তবে সে সময় তারা পৃথক অবস্থানে ছিলেন। এক পর্যায়ে মৃতের দুই ছেলে শুভ (২২) ও শান্ত (১৮) তাকে রামদা নিয়ে ধাওয়া করলে তিনি আত্মরক্ষার্থে নিজ ঘরে আশ্রয় নেন।

শহিদ হাওলাদার আরও দাবি করেন, এর কিছুক্ষণ পর শুক্কুর হাওলাদার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি পূর্ব থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার হৃদযন্ত্রে রিং বসানো ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একটি মহলের প্ররোচনায় স্বাভাবিক মৃত্যুকে হত্যা হিসেবে প্রচার করে তার বড় ভাই খোকন হাওলাদার, তিনি নিজে এবং ছোট ভাই জাহিদ হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ঘটনার সময় তার দুই ভাই নিজ নিজ কর্মস্থলে ছিলেন এবং বাড়িতে উপস্থিত ছিলেন না।

মানববন্ধনে তিনি সাংবাদিকদের প্রতি ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আরো পড়ুন

হিজলায় ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ পিস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *