রবিবার, জুলাই ২৬, ২০২৬

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানছুর বরিশাল আসছেন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর একদিনের সফরে বরিশাল আসছেন শুক্রবার।

আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল অঞ্চল আয়োজিত সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

এতে বরিশাল বিভাগের ৬ জেলা ও বরিশাল মহানগর শাখা দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকগণ অংশগ্রহণ করবেন।

বিকেল ৩টায় একই স্থানে তিনি বরিশাল মহানগর ও জেলা শাখা আয়োজিত শিল্পী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সন্ধ্যায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বর্ণমালা কালচারাল একাডেমি আয়োজিত সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও কলামিস্ট ইয়াসিন মাহমুদ।

সাইফুল্লাহ মানছুর বাংলাদেশ বেতার ও  টেলিভিশনের জনপ্রিয় সংবাদ পাঠক। ছাত্রজীবনে তিনি সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলেন।

অসংখ্য জনপ্রিয় ইসলামী সংগীতের সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর দেশি এবং প্রবাসী বাংলাদেশীদের কাছে জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ত্ব হিসেবে সমধিক পরিচিত।

আরো পড়ুন

নগরীর এ.কে স্কুলের শিক্ষার্থী রাহাত চৌধুরী অ্যাস্ট্রো অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে লড়বে

মশিউর রহমানঃ নগরীর আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন এর দশম শ্রেণী শিক্ষার্থী মোঃ রাহাত চৌধুরী,  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *