শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

হিজলায় সাত মামলার দুর্ধর্ষ আসামি ইয়াসিন গ্রেফতার

হিজলা প্রতিনিধিঃ  বরিশালের হিজলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭টি মামলার আসামি ইয়াসিন মাতুব্বর (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
গতকাল ৫ সেপ্টেম্বর, শুক্রবার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের একতা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ইয়াসিন মাতুব্বর পেশায় একজন বোট চালক । উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামের অলিউদ্দিন মাতুব্বরের ছেলে ।
পুলিশ জানায়, দুর্ধর্ষ এই আসামি একতা বাজারে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত ইয়াসিন মাতুব্বরের বিরুদ্ধে পূর্বের ০২ টি ডাকাতি, ০৩ টি চাঁদাবাজি, ০১ টি মাদক ও ০১ টি মৎস্য আইনের মামলা সহ সর্বমোট ০৭ টি মামলা চলমান রয়েছে । সে পলাতক অবস্থায় ছিল।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলাইমান জানান, গ্রেফতারকৃত ইয়াসিন মাতুব্বরের বিরুদ্ধে ৭টি মামলা চলমান রয়েছে।আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ছিল ।
তাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । আইন-শৃঙ্খলা রক্ষায় হিজলা থানা পুলিশের এই অভিযান অব্যাহত আছে।

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *