বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর হামলা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে এক স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় এক কিশোরের ওপর দফায় দফায় হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা মো. রেদোয়ান ইসলাম (১৫) তার মামাতো বোন সাবিহা (১২), স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীর নিরাপত্তার স্বার্থে উত্যক্তকারীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা।

লিখিত অভিযোগে নগরীর গুপ্তকর্ণার এলাকার সেলিমের ছেলে শাওন (১৬), কাটপট্টি রোডের আরশ (১৬) ও আযান (১৫) সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কোতয়ালী মডেল থানাধীন বিএম স্কুলের সামনে রেদোয়ানকে প্রথম দফায় মারধর করা হয়। পরে বিষয়টি আপোষ-মীমাংসার কথা থাকলেও অভিযুক্তরা তাতে অংশ নেয়নি।

পরবর্তীতে গত ১৫ এপ্রিল বিকেল ৫টার দিকে বিএম স্কুল সংলগ্ন পাকা সড়কে পূর্বের বিরোধকে কেন্দ্র করে পুনরায় তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া তাকে ভয়ভীতি প্রদর্শন, খুন-জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়। ভুক্তভোগী ও তার পরিবার জানান, অভিযুক্তদের হুমকির কারণে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন উল ইসলাম বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *