শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

রাজাপুরে ঘরের চাল থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে বসতঘরের টিনের চাল পরিবর্তনের কাজ করতে গিয়ে নিচে পড়ে এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়ি ১ নম্বর ওয়ারর্ডের জোড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সেন্টু হাওলাদার (৫৫) একই ওয়ার্ডের বাঁশতলা এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় মিস্ত্রী ছিলেন।

জানা যায়, স্থানীয় বাসিন্দা পিয়ার আহম্মেদ লিটনের পুরাতন বাড়ির টিনের চাল পরিবর্তনের কাজ করছিলেন সেন্টু হাওলাদার। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি চাল থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, তীব্র গরমে কাজ করার সময় স্ট্রোক করে তিনি নিচে পড়ে যান। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজাপুর থানার পুলিশ পরিদর্শ (তদন্ত) আব্দুল মালেক বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *