নিজস্ব প্রতিবেদক : যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি গবেষণা গাইডলাইন তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ) ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে আভাস (Association of Voluntary Actions for Society – AVAS), কারিগরি সহযোগিতায় রয়েছে RedOrange এবং অর্থায়নে Amplify Change।
কর্মশালায় ১০ জন যুব অংশগ্রহণকারী অংশ নেন। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ মাহবুবা আক্তার। এছাড়াও আভাসের ম্যানেজমেন্ট টিম, ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রোজেক্ট অফিসার ও ফিন্যান্স প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা SRHR বিষয়ক গবেষণা পরিচালনার জন্য একটি সুসংগঠিত গাইডলাইন প্রণয়নে সক্রিয়ভাবে অংশ নেন। এতে ডাটা সংগ্রহ, বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে যুবদের গবেষণামুখী করে তোলা এবং কমিউনিটির বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করার সক্ষমতা বৃদ্ধি পাবে। একটি কার্যকর গাইডলাইন থাকলে যুবরা সহজেই গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং প্রমাণভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।
রিসোর্স পার্সন মাহবুবা আক্তার বলেন, “এই কর্মশালার মাধ্যমে এমন একটি গাইডলাইন তৈরি করা হয়েছে, যা যুবদের গবেষণা কার্যক্রম পরিচালনায় স্পষ্ট দিকনির্দেশনা দেবে। ফলে তারা SRHR বিষয়ক বিভিন্ন ইস্যুতে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।”
অংশগ্রহণকারীরা জানান, কর্মশালায় অংশ নিয়ে তারা গবেষণা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন, যা ভবিষ্যতে তাদের কাজে সহায়ক হবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ যুবদের নেতৃত্ব বিকাশ, জ্ঞান বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।