বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

হিজলায় মৎস্য দপ্তরের অভিযানে ৬ দিনে ৯২ জেলে আটক

হিজলা প্রতিনিধি।।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হিজলার মেঘনা নদীর মোহনায় মা ইলিশ ধরায় অবৈধ কারেন্ট জাল সহ ৬ দিনে ৯২ জন জেলেকে আটক করেছে মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (৯অক্টোবর) রাতে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান ,মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে আমাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। ০৪ অক্টোবর থেকে ০৯ অক্টোবর, এই ৬ দিনে মোট ৯২ জন জেলেকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন সারাদেশে ইলিশের ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর,কোস্টগার্ড ও নৌ পুলিশ মেঘনা নদীতে নজরদারি জোরদার করেছে এবং ২৪ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।

এর ধারাবাহিকতায় বুধবার (৯অক্টোবর) সকাল ৮টা থেকে রাত পর্যন্ত মৎস্য অধিদপ্তর,কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এই ৬ দিনের অভিযানে প্রায় ১লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ইলিশ মাছ জব্দ করা হয়েছে।জব্দ করা জাল উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার জানান, আটককৃত ৯২জেলেদের মধ্যে ৮ জনের বয়স ১৮বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়। ১২জনকে ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং বাকি ৭২ জনকে জেলে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *