শনিবার, জুন ১৩, ২০২৬

ভোলায় নাইটকোচ থামিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক : ভোলা চরফ্যাশন রুটে নাইটকোচ বাস থামিয়ে এক সংবাদকর্মীর ওপর হামলা করেছে একদল সন্ত্রাসী । এতে সাংবাদিক শামীম খান সন্ত্রাসীদের হাতে ব্যাপকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় সংবাদ কর্মী শামীম খান থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

সাংবাদিক শামীম খান অভিযোগ করে বলেন, তিনি দৈনিক আজকের ভোলা পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার দৈনিকটির প্রতিনিধি সম্মেলন শেষে রাতে ভোলা থেকে নাইটকোচ বাস যোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা দেন।

পথিমধ্যে রাত ১০.৪৫ মিনিটের সময় বোরহানউদিনের কাছাকাছি ফজলু চেয়ারম্যানের মাদ্রাসার সামনে পৌছলে ছাত্রদল নেতা ইমাম হোসেন ওরপে রাসেলের নের্তৃত্বে ৭/৮ জনের সন্ত্রাসীদল নাইটকোচ থামিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সাংবাদিক শামীম খানকে মারধোর ব্যাপকভাবে লাঞ্ছিত করে।

বাসযাত্রীরা এসময় ডাকাত ডাকাত বলে চিৎকার করলে সন্ত্রাসী গ্রুপটি বাস থেকে নেমে সটকে পড়ে। সাংবাদিক শামীম খান জানান, তিনি এ বিষয়ে দৌলতখানথানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

বাসের ড্রাইভার আলমগীর হোসেন বলেন, বাস নিয়ে আমরা খায়েরহাটের কাছে পৌছলে এরা ৭/৮ যাত্রীবেসে বাসে ওঠার জন্য ইশারা করে। বাস থামানোর সাথে ওরা বাসে ওঠে সাংবাদিককে এলোপাতাড়ি মারধোর করে লাঞ্ছিত করে। এসময় যাত্রীরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে তারা দ্রুত বাস থেমে নেমে সটকে পড়ে।

অভিযুক্ত সন্ত্রাসী ইমাম হোসেন রাসেলের মুটোফোন বন্ধ পাওয়ায় তার বাবা গিয়াসউদ্দিন টিপুর সাথে যোগাযোগ করলে মুটোফোনে তিনি বলেন, আমি ঢাকায় চাকরিরত অবস্থায় আছি, আমার ছেলেকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনতে অনেকে চেষ্টা করেছি। কিন্তু পারিনি, ওর বিরুদ্ধে আপনারা মামলা করেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমরা কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা অভিযোগ করেন, সন্ত্রাসী ইমাম হোসেন রাসেল ভোলার উত্তর জয়নগর ইউনিয়নে ছাত্র রাজনীতির সাথে জড়িত। ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়কের পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

আরো পড়ুন

গরমের দাপটে বরিশালে ডায়রিয়ার প্রকোপ, ৯ দিনে হাসপাতালে ভর্তি ১৫২

ফাহিম ফিরোজ : প্রচণ্ড গরম, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও দূষিত পানি ব্যবহারের কারণে বরিশালে উদ্বেগজনক হারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *