বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় মহানগর ছাত্রদলের কমিটিতে বঞ্চিত নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান কেন্দ্রীয় নেতাদের নিকট। মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতা আসাদুল্লাহ হাওলাদার ও রেদওয়ান খান রাকিব জানান, আমরা দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। হামলা-মামলা এবং জেল-জুলুমের শিকার হয়েছি।

অথচ সদ্য ঘোষণা হওয়া মহানগর ছাত্রদলের কমিটি থেকে আমাদের ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। তারা বলেন, তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়তে হলে সবার আগে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আমরা সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের কমিটির বিরোধীতা করছি না।

আমরা চাই নবগঠিত কমিটিতে যেসব ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে তাদের অন্তর্ভুক্ত করা হোক। এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীসাধারণ এবং শ্রমিকদের। পরে বিএনপি এবং যুবদল নেতাদের আশ্বাসে অবরোধ তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা।

 

আরো পড়ুন

মুলাদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান মুলাদী সরকারি কলেজ হলরুমেদেখানো হয়

ভূঁঁইয়া কামাল, মুলাদী: নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *