সোমবার, আগস্ট ৩, ২০২৬

পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় তৈয়বা জাহান চৈতি (১৬) নামে এক পরীক্ষার্থীর আত্মহত্যা করেছে। সোমবার (৪ মে) সকালে সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসার পাড়ায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত চৈতি শহরের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি পুলিশ কনস্টেবল মো. শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। তার বাবা ভোলার কোর্ট পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ইংরেজি পরীক্ষাটি তার ভালো না হওয়ার পর থেকেই চৈতি মানষিকভাবে চিন্তাগ্রস্ত ছিল। সকালে তার বাবা বাজারে গিয়েছিল এবং মা ঘরের কাজে ব্যস্ত ছিল। এই ফাঁকে সে নিজ কক্ষের ভেতরে ফ্যানের সাথে গলায় পেঁচিয়ে ফাঁস নেয়।

পরবর্তীতে চৈতির মা মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন সে ফ্যানের সাথে ঝুলে আছে। পরবর্তীতে তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে এদিন বিকেলে তাকে দাফনের জন্য নিজ গ্রামে নেওয়া হয়েছে।

বিষয়ট নিশ্চিত করে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, এটি আত্মহত্যা।

এ ঘটনায় তার পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পরীক্ষার রেজাল্ট যাইহোক, আগে আমাদের সন্তানদের বেঁচে থাকতে হবে, ভেঙে পড়া যাবে না। চৈতি একজন মেধাবী ছাত্রী এবং তার বাবা মায়ের একমাত্র কন্যা ছিল।

আরো পড়ুন

‎পিরোজপুরে ইউনিয়ন সভাপতি উপরে উপজেলা যুবদল সেক্রেটারি শামীমের নেতৃত্বে হামলা

‎‎নিজস্ব প্রতিবেদক :  ২ আগস্ট রবিবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়ন জমায়াতের সভাপতি নাসির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *