বুধবার, আগস্ট ৫, ২০২৬

জিয়া উদ্দিন সিকদারের সুস্থতা কামনায় ববি ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান-আর-রাফির পিতা এবং বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়া উদ্দিন সিকদার বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

৬ মে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত।

নেতৃবৃন্দ বলেন, তার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হচ্ছে। পাশাপাশি সংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য জিয়া উদ্দিন শিকদার ২০২৪ সালের ১৯ জুন সিএনবি রোডে আওয়ামী সন্ত্রাসী দ্বারা মারাত্মক আহত হন। এরপর থেকেই তিনি অসুস্থবোধ করছেন।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *