বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

বরিশালে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে গোস্ত বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে সদস্যদের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে। ২৬ মে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর শাখা সভাপতি মাস্টার মিজানুর রহমান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ইসলামের বিধান প্রতিষ্ঠিত হলে সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ধনী-গরীবের বৈষম্য কমে আসবে। যাকাত, ফিতরা ও কুরবানির বিধানে গরীব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে এসব অধিকার বাস্তবায়ন শুরু করতে হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহমুদুল হাসান কামাল।

আরো পড়ুন

৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাব-৮। কর্তৃক লোকমান হোসেন গ্রেপ্তার

‎জাকির ফরাজী:  দীর্ঘ নয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *