মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ অক্টোবর) জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান ও জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ পুলিশ সুপারের সঙ্গে এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পুলিশ সুপারের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন।

এ সময় বরিশাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে মতবিনিময় হয়। সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

বাকেরগঞ্জে মহিলা দাখিল মাদ্রাসায় এমপি আবুল হোসেন খান সংবর্ধিত

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে মহিলা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে বরিশাল-৬ (লি হয়ে মাদ্রাসার শিক্ষার্থীরাও দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *