নিজস্ব প্রতিবেদক।।
২৪ অক্টোবর ২০২৬ রাজধানী ঢাকার পুরানা পল্টনে অবস্থিত দারুল হিকমার হলরুমে বিশিষ্ট গবেষক ও লেখক, দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক খাজা মাসুম বিল্লাহ কাওছারীর রচিত ‘সিলেক্টেড কলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

জ্ঞান, মনন, সাহিত্য ও সমকালীন চিন্তাচর্চার এক তাৎপর্যপূর্ণ পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট, সম্পাদকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লেখকের নির্বাচিত চিন্তা, বিশ্লেষণ ও সমকালীন বিষয়ভিত্তিক লেখার সংকলন হিসেবে ‘সিলেক্টেড কলাম’ গ্রন্থটি পাঠকসমাজে নতুন আগ্রহ সৃষ্টি করবে এবং জ্ঞানভিত্তিক আলোচনা ও মুক্তচিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সুধীজনেরা।

গ্রন্থটির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে লেখকের দীর্ঘদিনের লেখালেখি, গবেষণা ও মননশীল চিন্তার এক উল্লেখযোগ্য অধ্যায় পাঠকের সামনে উন্মোচিত হলো।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।