সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে এবার ব্রাজিল দলের সমস্যা ও সম্ভাবনা

আহমেদ বায়েজীদ।।
ব্রাজিল দল হিসেবে এবার পুরোপুরি আন্ডারডগ। তাদের কেউ হিসাবে ধরছে না।
.
তবে ব্রাজিল সাপোর্টারদের একটা আশার কথা শোনাই। আপনারা ২০০২ বিশ্বকাপের স্মৃতি থেকে অনুপ্রেরণা ও সাহস ধরে রাখতে পারেন।
.
সেবারও ব্রাজিলকে কেউ হিসাবে ধরেনি। বাছাইপর্বে দলটির অবস্থা ছিলো খুবই খারাপ।
.
বিশ্বকাপের আগের বছর অনুষ্ঠিত কোপা আমেরিকায় ব্রাজিল সেমিফাইনালেও যেতে পারেনি। হন্ডুরাসের মতো দলের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার থেকে বিদায় নেয়।
.
বাছাইপর্ব পার হতে দলেটির অনেক কষ্ট হয়েছিলো।
.
বিশ্বকাপের আগের চার বছরে তারা ৫ বার কোচ বদল করেছে। সবকিছু ছিলো এলোমেলো।
.
তারপর বিশ্বকাপের আগে দর্শকরা ছিলো কোচ স্কলারির ওপর চরম খ্যাপা। চারপাশের প্রচুর চাপ, এমনকি খোদ ব্রাজিল প্রেসিডেন্টের রিকোয়েস্টের পরও সুপারস্টার রোমারিওকে দলে নেননি স্কলারি।
.
যে কারণে দলটির ব্যাপারে আরো হতাশ হয়ে পড়েন দর্শকরা। তাছাড়া বাছাইপর্বের বেশিরভাগ সময় ইনজুরি আক্রান্ত ছিলেন রোনালদো।
.
সেই ব্রাজিল জাপান কোরিয়ার মাটিতে টানা ৭ ম্যাচ জিতে কাপ নিয়ে দেশে ফিরেছিল।
.
আর এবার ব্রাজিলের কোচ এমন একজন- যার সাফল্য ইর্ষণীয়।
কালোর্স আনচেলত্তিকে বলা হয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ। কোচ হিসেবে সবচেয়ে বেশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড তার দখলে। এসি মিলানকে দুই বার ও রিয়াল মাদ্রিককে তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি। তার অধীনেই রিয়াল দুই বার ও এসি মিলান একবার ক্লাব বিশ^কাপ জিতেছে।
.
লিগ শিরোপা এনে দিয়েছেন মোট ৫টি ক্লাবকে। এসি মিলান এক বার, চেলসি একবার, পিএসজি একবার, রিয়াল মাদ্রিদ দুইবার ও বায়ার্ন মিউনিখ একবার লিগ জিতেছে তার কোচিংয়ে। এছাড়াও কোচিং করিয়েছেন জুভেন্টাস, নাপোলি ও এভারটনের মতো ক্লাবে। ২০২৪ সালে ফিফার দ্য বেস্ট কোচ অ্যাওয়ার্ড পেয়েছেন ইতালির হয়ে ১৯৯০ বিশ্ব কাপের সেমিফাইনালে খেলা এই মিডফিল্ডার

আরো পড়ুন

বয়স, রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ নিয়ে বিতর্ক: নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বরিশাল বিভাগীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *