রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

বিচারকদের ক্রীড়া সামগ্রী উপহার দিল বরিশাল সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক : বরিশালের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের খেলাধুলা ও শারীরিক কসরতের সুবিধার্থে টেবিল টেনিস সেট ও ট্রেডমিল উপহার দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বুধবার (২২ জুলাই) দুপুর ২টা নগর ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এসব ক্রীড়া ও ফিটনেস সামগ্রী আদালত কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

উপহার সামগ্রী গ্রহণকালে উপস্থিত ছিলেন, বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদুল হকসহ আদালতের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বিচারকদের ওপর প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ও মানসিক চাপপূর্ণ বিচারিক দায়িত্ব থাকে। সেই দায়িত্ব পালনের পাশাপাশি তাদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করাও জরুরি। তিনি বলেন, উপহার হিসেবে দেওয়া টেবিল টেনিস সেট ও ট্রেডমিল বিচারকদের শরীরচর্চা, ফিটনেস বজায় রাখা এবং কর্মব্যস্ততার মাঝে কিছুটা বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।

এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদুল হক এ উদ্যোগের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিচারকদের সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এস. এম. সরোয়ার হোসেন এবং বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *