বুধবার, জুন ১০, ২০২৬

ঈদের আনন্দে সাংবাদিকদের সঙ্গে এমপি হাফিজ ইব্রাহিমের মিলনমেলা

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার সড়ক এলাকার কুড়ালিয়া হাউজে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোসাঃ মাফরুজা সুলতানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোঃ আযম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনদুর্ভোগ, অবকাঠামোগত সমস্যা এবং সমসাময়িক নানা বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন, জবাবদিহিতা ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা সবসময় প্রশংসনীয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

আরো পড়ুন

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন ও এমপি এবিএম মোশাররফ

চরফ্যাশন প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *