রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
0-0x0-0-0#

কলাপাড়ায় ব্যাটারি চালিত গাড়ি উল্টে আহত-২

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোগাড়ি উল্টে ড্রাইভার হাফিজ (৪০) ও ফারিয়া (১২) দ্ইুজন গুরুত্বর আহত হয়েছে। এছাড়া, ওই গাড়িতে থাকা শিশু যাত্রীসহ আরো কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের রজপাড়া মাদ্রাসার সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে আহত ফারিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের নিকট থেকে জানা যায়, আকিকা অনুষ্ঠান শেষে আমতলী থেকে কলাপাড়া আসার সময় অটোগাড়ির চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এতে ড্রাইভার হাফিজ ও ফারিয়া গুরুত্বর আহত হয়।

ফারিয়ার ডান পাঁ ভেঙ্গে যাওয়ায় তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়। গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরাও আহত হয়েছে। তাদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গাড়ির ড্রাইভারসহ অন্যান্য যাত্রীরা সবাই কলাপাড়া উপজেলার বালিয়াতলীর বাসিন্দা বলে জানা যায়।

আরো পড়ুন

ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *