বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

বরিশাল সাউথ এপোলো মেডিকেল কলেজ  হাসপাতাল পরিদর্শণে বিসিসি প্রশাসক  

নিজস্ব প্রতিবেদক।।

হাম রুবেলা প্রকোপ প্রতিরোধ এবং শিশু বিভাগ উন্নতিকরণে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আজ  ২ জুন মঙ্গলবার বরিশাল নগরীর সাউথ এপোলো মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মঞ্জুর ইলাহি, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ শফিকুর রহমান, সাউথ এপোলো মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডাঃ জহুরুল হক মানিক, ব্যবস্থাপনা পরিচালক ডা. আবদুল হামিদ শেখসহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকবৃন্দ, বিসিসি ও কলেজের কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন

জ্বালানি সংকট মোকাবেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোড় দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সংকট মোকাবেলায় দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *