বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

গৌরনদীতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার চাদশী ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডের কারণে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ ছিল।

আটকের পর গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্তকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসন মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *