জাকির হোসেন, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের বড় মিঠাখালী গ্রামের বাসিন্দা সোনাবরু বেগম (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ও জেলা মজলিসুল মুফাসসিরীনের সহ-সভাপতি মাওলানা বেলায়েত হোসাইনের মাতা।
সোমবার (৯ জুন) সকাল ৭টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রায় ছয় থেকে সাত বছর আগে তাঁর স্বামী মরহুম মৌলভী নুরুল হক হাওলাদার ইন্তেকাল করেন।
মরহুমার জানাজার নামাজ বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে মাওলানা বেলায়েত হোসাইন।
জানাজায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পৌর আমির ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুবনেতা আশিকুর রহমান নয়ন, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল, উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ জহিরুল হক বলেন, “প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আমরা যার জানাজায় উপস্থিত হয়েছি, তিনি একজন পরহেজগার, মুত্তাকি ও গুণী নারী ছিলেন। তিনি সবসময় অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থাকার চেষ্টা করতেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।