রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বরিশাল মেট্রোপলিটন স্কুলের ক্লাস সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক‍॥

বরিশাল মেট্রোপলিটন স্কুলে ২০২৪ সালের ক্লাস সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আলী নেছার,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন  স্কুল এন্ড  কলেজের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ  আবু সাঈদ, পরিচালক আতিক মাহমুদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল মেট্রোপলিটন স্কুলের সাংস্কৃতিক শিক্ষক মো. নুরুন্নবী।

উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন কলেজের ইংরেজি প্রভাষক  রাহেলা আক্তার, মেট্রোপলিটন স্কুলের সহকারী শিক্ষক মোরশেদা খানম, আয়েশা আক্তার, কামরুন নাহার, রোজলিন বেপারী, সাইয়্যেদা আরজুমান্দ , খালেদা সুলতানা, সাদিয়া তুলি, শাহিনা সুলতানা লুনা, নূরানী শিক্ষক জিয়াউর রহমান। প্রধান অতিথি সকল অতিথিদের নিয়ে কেক কাটেন।
তিনি তার বক্তব্যে বলেন ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেধাকে শসনিত করতে হবে। তোমাদের এক বছরের শিক্ষা সমাপনী হলো, আগামী বছর নতুন উদ্যমে নতুন ক্লাসে নতুন বইয়ের ঘ্রাণে আরো সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে মানুষের মত মানুষ হবে, তোমরাই আগামীর ভবিষ্যৎ শুভ হোক তোমাদের পথ চলা।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রাণবন্ত  পরিবেশের সৃষ্টি হয়।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *