রবিবার, মার্চ ১৫, ২০২৬
oplus_0

বামনায় মহিলা কলেজে নবীন বরণ ও অভিষেক অনুষ্ঠান

বাংলাদেশ বাণী ডেস্ক॥
বরগুনার বামনায় গতকাল মঙ্গলবার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবের্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও কলেজ গভর্ণিং বডির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন পোদ্দারের  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ফারজানা ইয়াসমিন, সদস্য খান মোঃ জহিরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বামনা সদর আর রশিদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ ইউনুস আলী, বামনা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, পাথরঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ মহসিন কবীর, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ এনায়েত কবির হাওলাদার, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, শিক্ষার্থী মহসিনা জাহান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোঃ সালাউদ্দিন হাওলাদার, কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।  অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আরো পড়ুন

​বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ঈদ উপহার বিতরণ

​নিজেস্ব প্রতিবেদকঃ  বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের ৮৭তম আসর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *