ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশাল জেলার মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ৮জন নতুন ডাক্তার কর্মস্থলে যোগদান করেছেন ডা: মো: কাওছার হামিদ (সহকারী ডেন্টাল সার্জন), শেখ সাদী মোহাম্মদ মেডিকেল অফিসার (অর্থোপেডিক্স এন্ড ট্রমাটোলজী), আসমা আক্তার (সহকারী সার্জন, পেডিয়াট্রিক), নওরীন আশা (সহকারী সার্জন), আবিদুর রহমান জিসান, (সহকারী সার্জন গাইনি এন্ড অফস), মো: শিহাব জাহান সুহৃদ (ইমাজেন্সী মেডিকেল অফিসার), মোসা. ইকরা আহম্মেদ (সহকারী সার্জন, সার্জারী) ও মো: শাকিল আহম্মেদ (সহকারী সার্জন, মেডিসিন) এ আটজন ডাক্তারদেরকে ত মুল গেট থেকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, ডা: কাজী লোকমান হোসেন পলাশ, ডাঃ শফিকুল ইসলাম শোভন, ডাঃ তোফাজ্জল হোসেন, ডাঃ কামরুল হাসান। পল্লী অঞ্চল থেকে শহর পর্যন্ত সকল নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে এই অঙ্গীকারে নতুন চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবার দায়িত্ব যথাযথ পালন করার অঙ্গীকার ব্যক্ত করেই পল্লী অঞ্চলে যোগদান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বে নানা অব্যবস্থাপনা এবং অপ্রতুলতার কারণে একটা সময় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হলেও বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. মোঃ সাইয়েদুর রহমান দায়িত্ব গ্রহণ করার পর থেকে পটপরিবর্তন হতে থাকে। তার সার্বক্ষণিক উপস্থিতি, উৎসাহ এবং দক্ষ প্রশাসনিক পরিচালনা হাসপাতালের স্বাস্থ্যসেবার পরিবেশ ফিরে এসেছে এবং নতুন ডাক্তারদের যোগদানে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি হবে বলে আশা করেন। উল্লেখ্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার-পরিচ্ছন্ন ও রোগীদের উন্নত সেবা প্রদান করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. মোঃ সাইয়েদুর রহমান জনপ্রশাসন পদক ‘কাইযেন-২০১৭’ লাভ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।