বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : তিনদিন আগে নিখোঁজ অটোরিকশা চালক নিহত নাজমুল মোল্লার (২২) লাশ বরিশালের কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তথ্যের সত্যতা স্বীকার করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন,

সকালে নদীর তেমাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নাজমুল মোল্লা বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে।

ওসি বলেন, গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় নাজমুল। এরপর সে বাসায় ফিরে আসেননি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান না পেয়ে গত ১৪ জুন পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।সোমবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেছে।

অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে (নাজমুল) হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে ওসি আরও বলেন, লাশের ধরন দেখে মনে হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরে একটি বস্তায় ভরে কাথা দিয়ে পেঁচিয়ে নদীতে ফেলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি উল্লেখ করেন।

আরো পড়ুন

বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে সহকারী শিক্ষিকা নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *