শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় মেয়াদের জন্য দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মো. নাছির উদ্দীনকে সভাপতি এবং জিটিভি (গাজী টেলিভিশন) ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৫ জুন) পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার ও দৈনিক ইনকিলাব পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল হক সহ-সভাপতি, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ সাংগঠনিক সম্পাদক, জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ আল রাজী কোষাধ্যক্ষ এবং চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, কালবেলা পত্রিকার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি দেবাশীষ মণ্ডল, গ্রীন টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শফিউল মিল্লাত এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাজমুল হোসেন।

মোট ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পাশাপাশি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সদস্য হিসেবে আরও ১৫ জন পেশাদার সাংবাদিকের নাম ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সংগঠনের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

কুয়াকাটায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি, মার্কেট নিজের দাবী করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : এবার কুয়াকাটা পৌর আওয়ামী লীগ নেতা আবদুল বারেক মোল্লার দখলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *