শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

বরিশাল নগরীতে বনলতা বুক ক্যাফের বর্ষা বরণ

আযাদ আলাউদ্দীন।।

কবি ফররুখ আহমদ লিখেছেন ‘বৃষ্টি নামে রিমঝিমিয়ে গাছের ডালে টিনের চালে /বৃষ্টি নামে হাওয়ার তালে/বাদলা দিনের একটানা সুর/বৃষ্টি নামে ঝুমুর ঝুমুর’।

১৫ জুন সোমবার ছিলো পয়লা আষাঢ়। বাংলা ঋতু পরিক্রমায় বর্ষার প্রথম দিন। দিনটিকে বরণ করতে শিল্প-সংস্কৃতির বৈচিত্র্যময় নানা আয়োজন করে- বরিশাল নগরীর সৃজনশীল বই বিপণন প্রতিষ্ঠান ‘বনলতা বুক ক্যাফে’।

সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনভর সংস্কৃতিপ্রেমী মানুষেরা একে একে আসতে থাকেন বনলতায়। আগত অতিথিদেরকে স্বাগত জানান- বনলতা বুক ক্যাফের পরিচালক জাহিদ আবদুল্লাহ রাহাত।

সৃজনশীল বইয়ের মাঝে গড়ে তোলা শৈল্পিক ডিজাইনের পাটাতনে বসে কেউ সুর তোলেন বর্ষার গানে, আবার কেউ দরাজ কণ্ঠে উচ্চারণ করেন বর্ষার কবিতা। বর্ষার ছন্দে তাল মিলিয়ে নৃত্যের ঢেউ তোলেন কেউ কেউ।

বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এবং বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দিনভর এই বর্ষাবরণ অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশ নেন।

আয়োজনে যোগ দেন লেখক সাইফুল আহসান বুলবুল, কবি ও ছড়াকার দীপংকর চক্রবর্তী, অধ্যাপক হাবিবুল ইসলাম, অধ্যাপক স ম ইমানুল হাকিম, অধ্যাপক রফিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সরকার, ডেপুটি রেজিস্ট্রার ড. বাহাউদ্দীন গোলাপ, সাংবাদিক প্রান্তিক জসীম ও তথ্য কর্মকর্তা মৃদুল চৌধুরীসহ অনেকে।

গান পরিবেশন করে তারুণ্যের ব্যান্ড দল ‘নিকুঞ্জ’ এবং সঞ্জয় হালদার।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বরিশালের ব্যান্ড শিল্পী ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বিশেষ প্রতিবেদক আলমগীর সোহাগ বলেন, বরিশাল নগরীর নতুন বাজার বনলতা বুক ক্যাফে’র সৃজনশীল এই আয়োজন আমাদেরকে মুগ্ধ করেছে। এখানে নান্দনিক পরিবেশে বইয়ের সাথে মিতালী গড়ার পাশাপাশি- কফির কাপে চুমুক দিয়ে প্রকৃতি উপভোগ করার সুযোগও রয়েছে।

বৈচিত্রময় বিপুল সংখ্যক বইয়ের সমাহারের মাঝে সংস্কৃতির নানা আয়োজনের ফাঁকে ফাঁকে পরিবেশিত হয়- বরিশালের ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবার ‘বিসকি’ সহ নানা মুখরোচক খাবার।

আরো পড়ুন

কুয়াকাটায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি, মার্কেট নিজের দাবী করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : এবার কুয়াকাটা পৌর আওয়ামী লীগ নেতা আবদুল বারেক মোল্লার দখলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *