শনিবার, জুলাই ১৮, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 12582912;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 164.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?Rain, icon:6, weatherInfo:100;temperature: 43;

গণভোটের রায় বাস্তবায়নের দাবি, না হলে সরকারকে বৈধ মানা হবে না: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও পরে সরকার সেই অঙ্গীকার থেকে সরে এসেছে। একই সঙ্গে তিনি সরকারকে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ এনে জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা নতুন শাসন ব্যবস্থা চাই, গণভোটের রায়ের বাস্তবায়ন চাই। যারা কৌশলে ক্ষমতায় গিয়ে গণভোটের রায় ভুলে গেছেন, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। প্রতারণার পরিণতির জন্য প্রস্তুত থাকুন। আপনারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন। এটি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তিনি বলেন, “ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর ন্যায্য দাবি। দক্ষিণাঞ্চলের মানুষের অধিকার রেললাইন। বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়। যেখানে বৈষম্য, সেখানেই আমরা আওয়াজ তুলব। আমরা আবারও গর্জে উঠব, অধিকার আদায় করেই ছাড়ব।”

জামায়াত আমির আরও বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন করুন। ২৫ জুলাই সিলেটের সমাবেশের আগেই জনগণের রায় মেনে নিন। অন্যথায় ঢাকায় মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকুন।”

তিনি বলেন, “জনগণের সঙ্গে আর কত ধোঁকাবাজি করবেন? প্রয়োজনে আমরা নতুন বাংলাদেশ গড়ব। জুলাই আন্দোলনে অনেক মানুষ জীবন দিয়েছে, কিন্তু মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে যখন জনগণ প্রত্যাখ্যান করেছে, তখন ডামি ফ্যাসিবাদকেও প্রত্যাখ্যান করবে। জনগণ গণভোটে যে রায় দিয়েছে, তা না মানলে আপনাদের সরকার হিসেবে মানা হবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা রাজপথে থাকতে চাই না, সবাইকে নিয়ে দেশ গড়তে চাই। আমরা রক্তে আগুন লাগাতে চাই না। আমাদের সন্তানরা পরীক্ষিত। ২৪-এর ঐতিহ্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জনগণের ভোটের প্রতি সম্মান দেখান। বৈষম্য আমরা মেনে নেব না। সময় থাকতে ভালো হয়ে যান।”

তিনি অভিযোগ করেন, “তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়েছে। সবকিছুর দাম বাড়িয়ে মানুষের হাতে ফ্যামিলি কার্ড ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে হাতে চিড়া-মুড়ি নিয়েই আবারও অধিকার আদায়ের আন্দোলনে নামতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, নিয়োগ বাণিজ্য চলছে। যারা নির্বাচনের আগে এক কথা বলেন, পরে আরেক কাজ করেন, তারাই মুনাফিক।” বরিশালের উন্নয়নে জাতীয় সংসদে বিভিন্ন দাবি উত্থাপন করায় ডা. শফিকুর রহমানের প্রতি বরিশালবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “প্রচণ্ড রোদ ও বৃষ্টি উপেক্ষা করে মানুষ সমাবেশে এসেছে। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কও মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। দেশবাসীর প্রত্যাশা, এ দেশে আর ফ্যাসিবাদ ও চাঁদাবাজির রাজনীতি থাকবে না। আমরা ভোলা-বরিশাল সেতু, ছয় লেন সড়ক ও গ্যাস সংযোগ চাই।”

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চাইলেও এখন তিনি সেই অবস্থান থেকে সরে গেছেন। ৫ আগস্টের পর সরকার গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। আগে ৩১ দফা সংস্কারের কথা বললেও এখন তারা কেবল সংশোধনের কথা বলছে।”

তিনি বলেন, “সাধারণ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়নি, বরং দলীয় কর্মীদের চাঁদাবাজি নিশ্চিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার বিচারসহ সুশাসন নিশ্চিত করা হবে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি নিজেদের স্বার্থে রাজনীতি করছে এবং প্রয়োজনে আবারও নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন।

এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেন, “আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই। আমরা চাই দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও মাস্তানি বন্ধ হোক। কিন্তু বিএনপি আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি।”

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির আর্থিক পৃষ্ঠপোষকতায় ফেরার চেষ্টা করছে। এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।”

বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “৫ আগস্টের পর চাঁদাবাজির নতুন সংস্করণ চালু হয়েছে। ক্ষমতায় গিয়ে গুম কমিশনকেই গুম করে ফেলা হয়েছে। বিএনপি আওয়ামী লীগের মতোই একই ধরনের অপকর্ম করছে।”

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, “যারা চাঁদাবাজি করে, তাদের কাছে উন্নয়নের দাবি করে লাভ নেই। যারা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের সঙ্গে কোনো আপস হবে না।”

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীন, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার এবং বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম।

সমাবেশ সঞ্চালনা করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। সহ-সঞ্চালনায় ছিলেন বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, এনসিপির বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা, সদস্য সচিব আবু সাঈদ ফেরদৌস, মহানগর আহ্বায়ক মিজানুর রহমান এবং সদস্য সচিব এম আনোয়ার হোসেন।

সমাবেশ শুরুর আগে সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। দুপুরের আগেই কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল ১০টা থেকে স্থানীয় নেতাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চলের ছয় জেলা ও মহানগরের শিল্পীরা উদ্দীপনামূলক কোরাস সংগীত পরিবেশন করেন।

আরো পড়ুন

গৌরনদীবাসীর আস্থার নাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম দায়িত্ব গ্রহণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *