শনিবার, জুলাই ১৮, ২০২৬

সমাবেশে যোগ দিতে জামায়াত আমির এখন বরিশালে

নিজস্ব প্রতিবেদক।।
১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দিতে ১৮ জুলাই শনিবার সকালে বরিশালে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বরিশাল সার্কিট হাউজের সামনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। এসময় সাথে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা জেলা আমির মাওনালা দেলোয়ার হোসেন, বরিশাল জেলা আমির অধ্যক্ষ আবদুল জব্বার, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের দপ্তর সম্পাদক কামরুল আহসান হাসান, বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম, ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি সগির বিন সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরআগে ১৭ জুলাই শুক্রবার রাতে বরিশাল এসে পৌঁছান সমাবেশের বিশেষ অতিথি, বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এমপি।
বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলের মূল সমাবেশ শুরু হবে বেলা ২টায়। তবে সকাল ১০টা থেকেই বরিশাল বিভোগের বিভিন্ন জেলা শাখা ১১ দলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখছেন। একই সাথে প্রতিবাদী ও উদ্দীপনামূলক কোরাস গান পরিবেশন করছেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল অঞ্চলের শিল্পীরা। বরিশাল বিভােগের ৬ জেলা থেকে আগত শিল্পীরা তাদের ইউনিক ড্রেসে সজ্জিত হয়ে তাদের বাহারী পরিবেশনার মাধ্যমে মাঠে আগত হাজার হাজার দর্শককে উজ্জীবিত করে রেখেছেন।
বেলা সাড়ে ১১টায় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর নারী সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এই সমাবেশটি সম্পূর্ণ ধর্মীয় রীতিতে নারী সদস্যদের পর্দা মেনটেইন করে অনুষ্ঠিত হচ্ছে বিধায় এখানে অযাচিত কোন পুরুষ সদস্য কিংবা মিডিয়া অ্যালাউ করা হচ্ছে না।
একজন আয়োজক সদস্য জানান, আমিরে জামায়াতসহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিল্পকলার মঞ্চ থেকে নারী সদস্যদের উদ্দেশ্যে সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন। মঞ্চের সামনে বড় কালো পর্দা টানানো হয়েছে, নারী সদস্যরা বোরখা পরে গ্যালারিতে ঢুকবেন শিল্পকলা একাডেমি মিলনায়তনের পিছনের দরজা দিয়ে। আর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হলে ঢুকবেন মূল প্রবেশ গেট দিয়ে। নারী সদস্যরা আমিরে জামায়াতের বক্তব্য শুনবেন পর্দার আড়ালে থেকে । কেউ কাউকে মুখোমুখি দেখার সুযোগ থাকবেনা। শুধু দলীয় নির্দেশনা শুনতে পাবেন নারী রুকন সদস্যরা।
আয়োজকরা জানান, ইসলামের সকল বিধান মেনেই জামায়াতে ইসলামীর নারী সদস্যরা দেশের আপামর নারী সমাজের কাছে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

আরো পড়ুন

গৌরনদীবাসীর আস্থার নাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম দায়িত্ব গ্রহণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *