বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

বিএম কলেজ ডিবেটিং ক্লাবের নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা ও আন্তঃক্লাব বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত

মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রীয় ডিবেটিং ক্লাবের উদ্যোগে নবীন সদস্যদের বরণ, সাবেক দায়িত্বশীলদের বিদায়ী সংবর্ধনা এবং আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় কলেজের কলা ভবন ৩ এর ১০১ নম্বর কক্ষে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম রাব্বি। আরও উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। এছাড়াও কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন সদস্যদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদায়ী দায়িত্বশীলদের সংবর্ধনা প্রদান করা হলে তারা ক্লাবে কাজ করার অভিজ্ঞতা, স্মৃতি ও অনুভূতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।

আয়োজনের মূল আকর্ষণ ছিল আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর ফাইনাল পর্ব। গত ২০ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আজ মুখোমুখি হয় সুগন্ধা ও সন্ধ্যা দল। বিতর্কের বিষয় ছিল এই সংসদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও বেশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করবে। ফাইনাল পর্বে দুই দলের বিতার্কিকদের যুক্তি, তথ্য ও উপস্থাপনায় প্রাণবন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুগন্ধা দল। বিজয়ী দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।

ডিবেটিং ক্লাবের সভাপতি অনিক হোসেন তুহিন বলেন বিতর্ক আত্মিক উন্নয়নের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার। বিগত দিনে আমাদের বিতর্কিকরা বড় বড় সাফল্য অর্জন করেছে, প্রতিবছরই বিএম কলেজ ডিবেটিং ক্লাবের হাত ধরে কলেজের অর্জনের বইয়ে যুক্ত করবো নতুন নতুন অধ্যায়। সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক নানাবিধ প্রতিবন্ধকতার কথা তোমাদের যুক্তির বলিষ্ঠ কন্ঠের মাধ্যমে উচ্চারিত হোক জনতার পক্ষে।

শেষে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার

নিজস্ব প্রতিবেদক।। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বরিশাল বিভাগীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *