সোমবার, জুলাই ২০, ২০২৬

‘স্বরূপপত্র’ সাহিত্য সাময়িকীর প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক : স্বরূপকাঠির আলকীরহাটে স্বরূপপত্র সাহিত্য সাময়িকীর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। গত ১৮ জুলাই শনিবার বিকাল ৫ টায় মাস্টার মজিবুর রহমান ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন পত্রিকার উপদেষ্টা লেখক ও গবেষক ড. মিজান রহমান।

সংগঠনের সহ-সভাপতি মো. আবদুস সাত্তার আকন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক এসএম জাহিদ হোসেন শামীম, শিক্ষক ও সংগঠক মাইনুল হাসান, সমাজসংগঠক মো. সাইফুল ইসলাম উজ্জ্বল, ব্যাংকার মো. রোকনুজ্জামান রুবেল, ছাত্র-সংগঠক মো. নূর আকন ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

পত্রিকাটির প্রথম সংখ্যার সম্পাদনা পর্ষদে রয়েছেন, মো. আবদুস সাত্তার আকন, মো. রফিকুল ইসলাম, মো. আজিজুল ইসলাম রেজা, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. আজমল হোসাইন।

বক্তরা বলেন, মাস্টার মজিবুর রহমান ফাউন্ডেশন থেকে প্রকাশিত ‘স্বরূপপত্র’টি অত্র অঞ্চলে সাহিত্য চর্চায় অগ্রণী ভূমিকা রাখবে। সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের মাঝে মানবিকবোধের জাগরণ ঘটুক এই প্রত্যয় ব্যাক্ত করেন।

 

আরো পড়ুন

বাংলার মৃত্তিকার কবি আল মুজাহিদী স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।। বাংলার মৃত্তিকার কবি আল মুজাহিদী স্মরণে বাংলা একাডেমির আল মাহমুদ কর্ণারে ৯ জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *