সোমবার, জুলাই ২০, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

ফ্যাসিবাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে-হাসানাত আব্দুল্লাহ

বুলবুল আহমেদ, রাজাপুর : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা ব্যবসায়ীদের টাকায় কিংবা প্রভাবশালীদের অর্থে নির্বাচিত হন, তাঁরা জনগণের নয়, তাঁদের স্বার্থের প্রতিনিধিত্ব করেন। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিই জনগণের কাছে জবাবদিহি থাকেন।চেয়ারম্যানের কথায় ভোট নয়,মেম্বারের কথায় ভোট নয়, আপনার সিদ্ধান্তের যাকে খুশি তাকে ভোট দিবেন।

যারা ফ্যাসিবাদ আন্দোলনে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন তাদের রক্তের প্রতি দায়বদ্ধতা হয়েছে আমাদের।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় রবিবার বিকাল পাচঁটায় দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা ও পদসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় রাজাপুর উপ‌জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপি সমর্থিত প্রার্থী হি‌সে‌বে আরিফুর রহমান তুহিনকে প‌রি‌চয় ক‌রি‌য়ে দেন।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীরা, চাকরিজীবী পেশাজীবী, শ্রমজীবী, রিক্সাওয়ালা সমাজের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে তারা নিজেরাই বিকল্প খুঁজে নিয়েছিল। রাজপথের প্রতিটি প্রান্তে শ্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প। একইভাবে এই সরকারের অপেক্ষায় না থেকে আমরা যেভাবে ১৭ বছরের চেপে বসা ফ্যাসিবাদকে দূর করেছিলাম, ঠিক সেইভাবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে সংস্কারের প্রশ্নে আমাদের সবাইকে আবার দায়িত্ব কাঁদে নিতে হবে।

প্রিয় রাজাপুরবাসী নির্বাচনের আগে এনসিপি থেকে আমরা আপনাদের প্রতিজ্ঞা করেছিলাম , প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন তাহলে সংসদে গিয়ে জনগনের আমরা প্রতিনিধিত্ব করব। আপনারা মূল্যায়ন করবেন সংসদে গিয়ে কি আমরা ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছি, নাকি জনগণের প্রতিনিধিত্ব করছি।যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে সংসদে যায় তারা জনগণের কথা বলবে না তারা ব্যবসায়ীদের কথা বলবে। যা বালুখোরদের টাকায় সংসদে যায় তারা কখনো বালুখোরদের বিরুদ্ধে কথা বলবে না।

নির্বাচনের আগে এনসিপির আমরা বলেছিলাম আপনারা আমাদের ফ্রিতে ভোট দেবেন, ফ্রিতে সার্ভিস দেব।এই গত পাঁচ মাসে আপনারা সংসদে দেখেছেন আমরা কোন রক্ত চক্ষুকে ভয় পাই না।আমরা মিডিয়া মাফিয়াদের বিরুদ্ধে,ভোট চোরদের বিরুদ্ধে, ব্যাংক ডাকাতির বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি। যেই নেতা আপনার নিজের দ্বারা নির্বাচিত, যে সেবক আপনি নিজে নির্বাচিত করবেন, সেই সেবক আপনাকে ভয় পাবে।

আর যে সেবল টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হশ সে কখনো জনগনের খেদমত করতে পারে না। আমাদের প্রার্থী তুহিন ভাই সেই ১৮ কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত রক্তচক্ষু অপেক্ষা করে আন্দোলন করে যাচ্ছেন।তুহিন ভাই জনগণের সেবক হতে চান, তাই আপনারা নিঃস্বার্থভাবে তুহিন ভাইকে ভোট দিবেন।চেয়ারম্যানের কথায় ভোট নয়,মেম্বারের কথায় ভোট নয়, আপনার সিদ্ধান্তের যাকে খুশি তাকে ভোট দিবেন।

যারা ব্যালট বাক্স চুরি করতে আসবে তাদেরকে বিষ খালি নদীতে ভাসিয়ে দেবেন। যারা ফ্যাসিবাদ আন্দোলনে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন তাদের রক্তের প্রতি দায়বদ্ধতা হয়েছে আমাদের। তিনি দলীয় প্রার্থীর উদ্দেশে বলেন, ভোটের জন্য কোনো ধরনের অর্থ ব্যয় না করতে। পাঁচ ভোট পান, ১০ ভোট পান বা ৫০০ ভোট পান, একটি টাকাও খরচ করবেন না। জনগণ যদি আপনাকে প্রতিনিধি হিসেবে চায়, তাহলে তারাই আপনাকে নির্বাচিত করবে।

তিনি অভিযোগ করেন, অতীতে ব্যালট বাক্স ছিনতাই ও ভোট কারচুপির ঘটনা ঘটেছে। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। বক্তব্যে ২০২৪ সালের ১৯ জুলাইয়ের আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকেই বৈষম্য, দুর্নীতি, বেকারত্ব ও মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এসব সমস্যার সমাধান করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম তাঁদেরও দায়ী করবে।

রাজাপুরের স্থানীয় সমস্যা তুলে ধরে তিনি বলেন, গরু চুরি, বালু দখল, স্থানীয় অপরাধ দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার উন্নয়নে এনসিপি-সমর্থিত প্রার্থী কাজ করবেন বলে তাঁর বিশ্বাস। এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আহসান জুনায়েদ, মো. সরোয়ার তুষার, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রশক্তির সভাপতি মো. জাহিদুল ইসলাম।

আরো পড়ুন

১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করায় কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক : গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *