বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি গ্রামে পুকুরের পানিতে ডুবে নাঈম(৮) ও ইস্রাফিল(৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের খরকি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​নিহত নাঈম খরকি এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে এবং ইস্রাফিল একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে। তারা দুজনেই খরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।​স্থানীয়রা গণমাধ্যমেকে জানান, রবিবার দুপুরে শিশু দুটি একসাথে খেলতে বের হয়।

একপর্যায়ে অসাবধানতাবশত তারা খরকি পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। খেলার ছলে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

আরো পড়ুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার

নিজস্ব প্রতিবেদক।। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বরিশাল বিভাগীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *